Car-News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Car-News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

জলে-স্থলে চলবে বাবা-ছেলের তৈরি গাড়ি

by on এপ্রিল ০৭, ২০২২

 


২০২০-২০২১ সালের বেশিরভাগ সময় আমাদের কেটেছে লকডাউনে ঘরে বসে। এই সময়টাতে সবাই ঘরে থেকে বিরক্ত হয়েছেন। তবে কেউ কেউ এই অফুরন্ত অবসরকে কাজে লাগিয়েছেন বিভিন্নভাবে। যুক্তরাজ্যেরের বাসিন্দা এক বাবা তার ছেলেকে সঙ্গে নিয়ে তৈরি করে ফেলেছেন এক আজব গাড়ি।

যেটি একই সঙ্গে চলবে ডাঙায়, আবার জলেও। অর্থাৎ পিচঢালা রাস্তায় দ্রুত গতিতে ছোটানোর পাশাপাশি এই গাড়ি নিয়ে আপনি যে কোনো সময় জল সফরেও যেতে পারবেন। এক বাবা-ছেলের জুটি একটি ফোর্ড ফিয়েস্টা গাড়ির খোলনলচে বদলে এমনটাই রূপ দিয়েছেন।

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি সেভেন্থ জেনারেশন ফোর্ড ফিয়েস্টা গাড়িকে একদম নতুন লুক দেওয়া হয়েছে। উভচর প্রাণী অর্থাৎ যারা জলে, স্থলে দু’জায়গাতেই বাস করতে পারে, তাদের মতোই এই গাড়িও জল-স্থল, দু’জায়গাতেই চলতে পারে। একটি নৌকার বিভিন্ন ফিচারও এখন রয়েছে ওই ফোর্ড ফিয়েস্টা গাড়ির মডেলে। এই গাড়ি তৈরি হয়েছে ইউনাইটেড কিংডমে।

গাড়ির উপরের অংশে ডিজাইন একই রকম রয়েছে। সেভেন্থ জেনারেশন ফোর্ড ফিয়েস্টা দেখতে যেমন হয়, গাড়ির উপরের অংশ সেই রকমই দেখতে। তবে বড়সড় পরিবর্তন হয়েছে গাড়ির নিচের ভাগে। গাড়ির নিচের অংশ দেখতে অনেকটা নৌকার মতো। ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়েছে এই নৌকার মতো অংশটুকু। আর টায়ার নির্মাণ করা হয়েছে স্টক ফিয়েস্টা অ্যালয় দিয়ে।

শুধু গাড়ির ডিজাইনে নয়, প্রযুক্তিগতভাবেও কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে এই গাড়িতে। গাড়ির পিছনের সিটের পিছনের অংশে রাখা গিয়েছে ইঞ্জিন। আগের থেকে পরিবর্তন হয়েছে ইঞ্জিনের জায়গার। আর এগজস্ট অর্থাৎ ধোঁয়া বেরনোর অংশটি উপরের দিকে তুলে আনা হয়েছে।

হুইলবেসের আয়তন বাড়ানো হয়েছে এবং মাঝে একটা ইঞ্জিন বসানো হয়েছে। খুলে নেওয়া হয়েছে গাড়ির ছাদ। ফলে আপনি রাস্তায় থাকুন কিংবা পানিতে, এই গাড়িতে বসলেই খোলা আকাশ দেখতে পাবেন। সেই সঙ্গে পাবেন অফুরন্ত বাতাস।

পানির মধ্যে চলার জন্য এই আধুনিক গাড়িতে রয়েছে প্রপেলার। একটি ট্রান্সফার কেসের সাহায্যে এই প্রপেলারের মধ্যে শক্তি সঞ্চালিত হয়। প্রপেলার নিয়ন্ত্রণে রাখার জন্য রয়েছে প্যাডেল। এছাড়াও স্টিয়ারিং হুইল অনুযায়ী ডানদিক এবং বাম দিকে ঘোরানো হবে রাডার্স। পানিতে এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার।

এই আজব গাড়ির ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশংসায় ভাসছেন বাবা-ছেলে জুটি। অনেকেই তাদের পুরনো গাড়ি এভাবে পরিবর্তন করার জন্য অনুরোধও জানিয়েছেন তাদের।

 

মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

৫ বছরে ১০ ই-কার টাটার

by on মার্চ ২২, ২০২২


 বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা বৈদ্যুতিক গাড়ির জগতে প্রবেশ করেছে বছর দুই আগেই। প্রথম গাড়ি দিয়েই একেবারে বাজিমাত করেছে প্রতিষ্ঠানটি। সেটি ছিল টাটা নেক্সন ইভি। এই সাফল্যের পরেই বৈদ্যুতিক গাড়ির জগতে নিজেদের নিয়মিত করার ঘোষণা দিয়েছে টাটা। 

টাটা মোটরসের প্যাসেঞ্জার ভিহিকেলস বিজনেসের প্রেসিডেন্ট শৈলেশ চন্দ্র বলেছেন, আগামী ৫ বছরে তারা ১০টি বৈদ্যুতিক গাড়ি আনবে বাজারে। এজন্য ইলেকট্রিক ভিহিকেলস সেগমেন্টে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এই সংস্থা।

টাটা মোটরসের সেই আসন্ন ইলেকট্রিক গাড়িগুলোতে থাকবে বিভিন্ন রেঞ্জের ড্রাইভিং অপশন। সেই রেঞ্জে থাকতে পারে অলট্রোজ ইভি, পাঞ্চ ইভি, একটি নতুন কুপ এসইউভি ও সিয়েরা ইভি।

কিছুদিনের মধ্যেই লং-রেঞ্জের টাটা নিক্সন ইভি নিয়ে আসতে চলেছে সংস্থাটি। যাতে থাকছে আপডেটেড জিপট্রন ইভি পাওয়ারট্রেন। নতুন মডেলে থাকছে ৪০কেডব্লুএইচ ব্যাটারি প্যাক। একবার চার্জেই ৪০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে এটি। 

২০২২ সালের মাঝামাঝি সময়ই লঞ্চ করবে টাটা নিক্সনের নতুন ইলেকট্রিক গাড়িটি। তার ঠিক পরেই টাটা যে ইলেকট্রিক গাড়িটি নিয়ে আসতে চলেছে, সেটি হল টাটা অলট্রোজ ইভি। এই ইলেকট্রিক হ্যাচব্যাকেও একই জিপট্রন প্রযুক্তি দেওয়া হচ্ছে, যা প্রথম বার ২০২২ নিক্সন ইভি মডেলে দেওয়া হবে।

তবে এর ব্যাটারি ক্যাপাসিটি ও পাওয়ার আউটপুট নিক্সন ইভির থেকে অনেকখানিই আলাদা হতে চলেছে। রেগুলার এবং ডিসি ফাস্ট চার্জিং দুই সাপোর্ট করবে অলট্রোজ় ইলেকট্রিক গাড়িটি। ধারণা করা হচ্ছে, ভারতীয় এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি টাটা পাঞ্চ ও মিনি এসইউভি-র ইলেকট্রিক ভার্সন নিয়ে আসতে চলেছে।

 

 

সোমবার, ২১ মার্চ, ২০২২

হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই মিলবে বিদ্যুৎ

by on মার্চ ২১, ২০২২

 


যুগের সঙ্গে পাল্লা দিয়ে গোটা পৃথিবী জুড়ে বাড়ছে জ্বালানির চাহিদা। তার সঙ্গে মাত্রা ছাড়া পরিবেশ দূষণ। এই দুইয়ের প্রতি লক্ষ্য রেখে আধুনিক বিজ্ঞানের অন্যতম আবিষ্কার হাইড্রোজেন ফুয়েল সেল। যাকে দহন করে সহজেই মিলবে বিপুল পরিমাণ বিদ্যুৎ এবং জ্বালানি। ফলে সাড়া পৃথিবীর একমাত্র ভরসা প্রকৃতির জীবাশ্ম জ্বালানি যেমন সাশ্রয় হবে তার সঙ্গে এই পৃথিবীর মাটি হয়ে উঠবে পরিবেশবান্ধব।

আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা ক্রমেই এগিয়ে চলেছে। সৃষ্টির আদিকাল থেকে বিজ্ঞানীরা তাদের নিত্যনতুন আবিষ্কারের খোঁজে অন্বেষণ চালিয়ে যাচ্ছেন নিরন্তর। সব কিছু ঠিক থাকলে এবার সেই তালিকায় যোগ হাইড্রোজেন ফুয়েল সেল। শুরু হয়েছে আধুনিক বিজ্ঞানের যুগান্তর সৃষ্টিকারী আবিষ্কার হাইড্রোজেন ফুয়েল সেলকে ব্যবহার করে জ্বালানির উৎপাদন ।

মূলত জীবাশ্ম জ্বালানির কারণে পৃথিবীর আবহাওয়া ক্রমশ রুক্ষ হয়ে উঠছে। কীভাবে জীবাশ্ম জালানি যেমন কয়লা, পেট্রোলিয়ামের ব্যবহার রুখে দিয়ে পৃথিবীকে পরিবেশবান্ধব রূপে গড়ে তোলা যায় তাই নিয়ে প্রতিনিয়ত চলছে গবেষণা।

গবেষকদের দাবি হাইড্রোজেন ফুয়েল সেল হল একটি হাইড্রোজেন গ্যাস সমৃদ্ধ ফুয়েল অর্থাৎ জ্বালানি কোষ। এই কোষটিকে দহন করলে তার মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন অনু পুড়ে গিয়ে প্রচুর পরিমাণ বিদ্যুৎ, তাপ এবং জল উৎপন্ন করে। উৎপন্ন হওয়া বিদ্যুৎ ব্যাটারিতে সঞ্চয় করলে তার থেকে যে শক্তি পাওয়া যাবে তা দিয়ে অতি সহজেই চলবে গাড়ি। এমনকী বিভিন্ন বৈদ্যুতিক সংস্থায় পাওয়ার গ্রিডের মাধ্যমে ওই বিদ্যুৎ ব্যবহার করা যাবে সহজেই। পাশাপাশি রান্নার গ্যাসের জন্য জ্বালানি হিসাবে হাইড্রোজেন ফুয়েল সেলের ব্যবহার করা যাবে বলে দাবি গবেষকদের।

গবেষকরা জানিয়েছেন মূলত একটি ফুয়েল সেল অর্থাৎ কোষ ফুয়েল সেল স্কেলের ওপর কাজ করে। যার প্রধান কাজ রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ঘটানো। ওই স্কেলে হাইড্রোজেন এবং অক্সিজেন ইনপুট হিসাবে ব্যবহার করে তার থেকে তড়িৎ কোষ উৎপন্ন হয়। ওই তড়িৎ কোষগুলি ব্যাটারিতে সঞ্চয় করলে তা থেকে প্রয়োজন মতো বিদ্যুৎ মিলবে সহজেই।

বিজ্ঞানীরা বলছেন, যে কোনও গাড়ির ব্যাটারি মূলত বড় আকারের হয়। কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেল থেকে উৎপন্ন বিদ্যুৎ অনেক ছোট মাপের ব্যাটারিতে সঞ্চয় করা যাবে। একবার ওই ব্যাটারি চার্জ করলেই ৫০০ কিলোমিটার পর্যন্ত গড়াতে পারবে আমাদের সাধের গাড়ি। এ বিষয়ে বিশ্বের একাধিক উন্নতশীল দেশ ইতিমধ্যেই কয়েকধাপ এগিয়ে গিয়েছে। পাশাপাশি আমাদের দেশেও এই হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে বিদ্যুৎ এবং জ্বালানি উৎপাদনের পরীক্ষা নিরীক্ষা চলছে পুরোমাত্রায়।

 

তবে এ বিষয়ে একধাপ এগিয়ে রয়েছে দেশের অন্যতম গাড়ি প্রস্তুর কারী সংস্থা টাটা মোটরস। টাটা মোটরস দেশের মধ্যে প্রথম ২০১২ সালে একটি হাইড্রোজেন ফুয়েল সেল চালিত বাসের একটি প্রাথমিক প্রোটোটাইপ প্রদর্শন করেন।

সম্প্রতি হাইড্রোজন জ্বালানি দ্বারা চালিত টয়োটা মিরাই ভারতে প্রথম ইলেকট্রিক গাড়ির আগমন হয়। টয়োটা মিরাই মুক্তি দেবে দূষণ থেকে। গাড়িটি সম্পূর্ণভাবে হাইড্রোজেন জেনারেটেড ইলেকট্রিসিটি দ্বারা চালিত হবে। শূন্য কার্বন নির্গমণ করতে সক্ষম এই টয়োটা মিরাই। যার ফলে কোনও দূষণ হবে না। মাত্র কয়েক ফোঁটা পানি বর্জ্য হিসেবে নির্গত হবে। একটা ইলেকট্রিক গাড়ি চার্জ হতে যেখানে ৬ থেকে ৮ ঘণ্টা সময় নেয়, ঠিক সেখানেই হাইড্রোজেন ফুয়েল দ্বারা চালিত এই টয়োটা মিরাই মাত্র ৫ মিনিটেই হাইড্রোজেন রিফিল করবে।

 

বুধবার, ১৬ মার্চ, ২০২২

কম দামি গাড়ি মারুতি সুজুকির দাম বাড়ছে

by on মার্চ ১৬, ২০২২

 


বাজার মন্দা, অন্যদিকে ক্রমশ বেড়ে চলা ইনপুট কস্ট, সব মিলিয়ে বেসামাল পরিস্থিতি ভারতের বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা মারুতি সুজুকির। করোনার কারণে গাড়ি তৈরির কাঁচামালের উৎপাদন কমে যাওয়ায় গাড়ির দাম অপ্রত্যাশিতভাবে বেড়েছে।

ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি তার বিভিন্ন মডেলের দাম বাড়িয়েছে। সংস্থাটি জানিয়েছে যে এটির ইনপুট খরচ বৃদ্ধির প্রভাবকে আংশিকভাবে কমানোর জন্য ৪.৩ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে।

বিভিন্ন ইনপুট খরচ বৃদ্ধির কারণে কোম্পানির মডেলগুলির বর্ধিত দাম ০.১ শতাংশ থেকে ৪.৩ শতাংশের এর মধ্যে রয়েছে। মারুতি সুজুকি অলটো থেকে এস-ক্রস পর্যন্ত গাড়ির দাম যথাক্রমে ৩.১৫ লাখ থেকে ১২.৫৬ লাখ মধ্যে থাকবে৷

সংস্থাটি ইতিমধ্যেই গত বছর তিনবার গাড়ির দাম বৃদ্ধি করেছে। জানুয়ারিতে ১.৪ শতাংশ, এপ্রিলে ১.৬ শতাংশ এবং সেপ্টেম্বরে ১.৯ শতাংশ। মোট বৃদ্ধির পরিমাণ ৪.৯ শতাংশ হয়েছে। ২০২১ সালের আগে, অটোমোবাইল মেজর জানুয়ারী, এপ্রিল, জুলাই এবং সেপ্টেম্বরে শুধুমাত্র হ্যাচব্যাক সুইফট এবং সমস্ত সিএনজি ভেরিয়েন্টের দাম বেড়েছিল। তখন এক্স-শোরুম (দিল্লি) দাম বৃদ্ধির পরিমাণ ছিল ১৫,০০০ ভারতীয় রুপি।

গত মাসে, সংস্থাটি জানিয়েছিল যে গত বছরের তুলনায় ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, প্লাস্টিক এবং মূল্যবান ধাতুগুলোর মতো প্রয়োজনীয় পণ্যগুলোর দাম বৃদ্ধির কারণে তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে।

 

প্রথম বৈদ্যুতিক গাড়ি দিয়েই বাজিমাত টাটার

by on মার্চ ১৬, ২০২২

 


বৈদ্যুতিক গাড়ির জগতে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা এসেছে বছর দুই আগেই। টাটা নেক্সন ইভি (Tata Nexon EV) নিয়েই টাটার বৈদ্যুতিক গাড়ি জগতে প্রবেশ। সেই গাড়ি দিয়েই নজির গড়লো প্রতিষ্ঠানটি।

ভারতের বাজারে ২০২০ সালে টাটা নেক্সন ইভির যাত্রা শুরু। এরই মধ্যে দেশের সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী ইলেকট্রিক ভেহিকেলের মুকুট উঠেছে টাটা নেক্সনের এই ব্যাটারিচালিত ভার্সনের মাথায়। এবার ১৩ হাজার ৫০০-এর বেশি নেক্সন ইভি বিক্রি হয়েছে।

বিক্রির নতুন মাইলস্টোন গড়ার খবরটি টুইট মারফত জানিয়েছে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। সেই সাড়ে ১৩ হাজারের বেশি ক্রেতাকে ইলেকট্রিফাইং সফরের অংশ এবং ইভি বিপ্লবে শামিল হওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছে তারা।

গত বছরের এপ্রিলে চার হাজার টাটা নেক্সন ইভি বিক্রি হওয়ার খবর সামনে এসেছিল। এরপর গত ১০ মাসে ৯ হাজার ৫০০-এর বেশি নেক্সন ইভি বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছে গাড়ি নির্মাতা সংস্থাটি। এর কৃতিত্ব খানিকটা অবশ্য জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামকেও দেওয়া যায়।

একদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়া অন্যদিকে আধুনিকতা, সব মিলিয়ে বৈদ্যুতিক যানের চাহিদা বেড়েই চলছে। তাইতো ভবিষ্যতে প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান যেন নড়বড়ে না হয়, সে জন্য সবাই ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে।

ভারতীয় বাজারে মডেল অনুযায়ী, নেক্সন ইভির দাম বর্তমানে ১৪ লাখ ২৯ হাজার থেকে সর্বোচ্চ ১৬ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত। এটি একটা পার্মানেন্ট ম্যাগনেট এসি মোটর এবং ৩০.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে শক্তি সংগ্রহ করে।

ইলেকট্রিক মোটরটির আউটপুট ১২৭ বিএইচপি ও ২৪৫ এনএম৷ নেক্সন ইভি ৯.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ তুলতে পারে। ঘন্টা প্রতি সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার।

টাটা নেক্সন ইভি আইপি৬৭ রেটেড ওয়াটারপ্রুফ ব্যাটারি প্যাকের সঙ্গে বাজারে এসেছিল। টাটা গাড়িটির সঙ্গে রয়েছে ৩.৩ কিলোওয়াট অনবোর্ড চার্জার, যা ৮ ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল চার্জ করতে সক্ষম। আবার ২৫ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার দিয়ে এক ঘন্টায় ৮০ শতাংশ চার্জ করা যায়। একচার্জে পাড়ি দেওয়া যায় ৩১২ কিলোমিটার পথ।

সিগনেচার টিল ব্লু, গ্লেসিয়ার হোয়াইট, এবং মুনলাইট সিলভার এই তিনটি রঙের বিকল্পে নেক্সন ইভি পাওয়া যাচ্ছে বাজারে। আবার সম্প্রতি টাটা একটি ডার্ক এডিশন চালু করেছে। এতে গাড়িটি স্টাইলিশ মিডনাইট ব্ল্যাক শেডে পাওয়া যাবে।

গাড়িটির ফিচারগুলোর মধ্যে এলইডি ডিআরএল ও টেললাইট, ইলেকট্রিক সানরুফ, অটো ক্লাইমেট কন্ট্রোল, অটোমেটিক হেডল্যাম্প, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম উল্লেখযোগ্য।

 

২০২১ সালে ৬৫ লাখ ই-কার বিক্রির রেকর্ড

by on মার্চ ১৬, ২০২২

 


একদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়া অন্যদিকে আধুনিকতা, সব মিলিয়ে বৈদ্যুতিক যানের চাহিদা বেড়েই চলছে। তার বাস্তব চিত্র ধরা দিল এবারের পরিসংখ্যানে। বেশ কয়েক বছর থেকেই ইলেকট্রিক যানের প্রতি ঝুঁকছে পুরো বিশ্ব।

ইভি ভলিউমের এক পরিসংখ্যান অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২১ সালে বিশ্বজুড়ে বিদ্যুৎচালিত গাড়ি বিক্রি হয়েছে ৬.৫ মিলিয়নেরও বেশি, যা কেবল ডিসেম্বরেই এজাতীয় গাড়ি বিক্রির সংখ্যা ছিল ৯ লাখ ৭ হাজার ইউনিট।

২০২১ সাল যেতে না যেতেই সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। টেসলার মডেল ৩ গাড়িটিই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। টেসলার এই বৈদ্যুতিক গাড়িটি যে বাজিমাত করবে তা আগেই বলেছিলেন প্রযুক্তি গবেষকরা।

ইভি ভলিউমের সেই বিপোর্টে বলা হয়, ২০২১ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে এজাতীয় গাড়ির বিক্রি বেড়েছে। ২০২১ সালের নভেম্বরে ৭ লাখ ২০ হাজারের বেশি ইলেকট্রিক যানবাহন বিক্রি হয়েছিল পুরো বিশ্বে। অন্যদিকে ডিসেম্বরে বিক্রির শতকরা হার ছিল ২০২০ সালে বৈদ্যুতিক গাড়ি বিক্রির ৫৯ শতাংশ বেশি। ২০২০ সালে বিশ্বে ৫ লাখ ৭১ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ২০২১ সালে বিশ্বে প্রায় ৬.৫ মিলিয়ন নতুন প্যাসেঞ্জার প্লাগ-ইন ইলেকট্রিক গাড়ি নিবন্ধিত হয়েছে, যা ২০২০ সালের তুলনায় প্রায় ১০৮ শতাংশ বেশি। ২০২০ সালে নিবন্ধিত হয়েছিল ৩.১ মিলিয়ন গাড়ি।

এমনকি ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৪.৬ মিলিয়ন ব্যাটারি ইলেকট্রিক যান বিক্রি হওয়ার ৬৯ শতাংশ ব্যবসা বৃদ্ধি পেয়েছে। আবার প্লাগ-ইন হাইব্রিড গাড়ির (১.৯ মিলিয়ন) ক্ষেত্রে এই বৃদ্ধির শতকরা হার ৩১ ভাগ।

মডেলভিত্তিক বিক্রির ক্ষেত্রে ২০২১-এ বিশ্বে শীর্ষস্থানে রয়েছে টেসলা মডেল ৩, পরবর্তী দুটি জনপ্রিয় গাড়ি হলো উলিং এর হং গুয়ান মিনি ইভি এবং টেসলা মডেল ওয়াই। চীনের বাজারেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বৈদ্যুতিক গাড়ি। এর পরের অবস্থানে রয়েছে নরওয়ে ও ইউরোপের অন্যান্য দেশ।

বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধির নেপথ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। প্রথমত আন্তর্জাতিক বাজারে জীবাশ্ম জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে, পাশাপাশি বিভিন্ন দেশের সরকার কঠোর নির্গমন বিধি চালু করেছে। আইসিই ইঞ্জিনচালিত গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া বিশ্ব উষ্ণায়নের প্রত্যক্ষভাবে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

সোমবার, ১৪ মার্চ, ২০২২

বিএমডব্লিউর-দ্বিতীয়-ই-কার আসছে বাজারে

by on মার্চ ১৪, ২০২২

 


গাড়ির জগতে বিএমডব্লিউ একটি প্রতিষ্ঠিত নাম। গ্রাহকদের চাহিদা পূরণে একের পর এক গাড়ি বাজারে এনেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এবার আসছে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি মিনি কুপার এসই (MINI Cooper SE)। যদিও এর ঘোষণা এসেছিল গত বছর।

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে বিএমডব্লিউর মিনি কুপার এসই। এর আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গাড়িটি। ২০২১ সালের ২৯ অক্টোবর বৈদ্যুতিক গাড়িটির বুকিং নেওয়া শুরু করে সংস্থাটি। বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর ৩০ টি মডেল বিক্রি হয়ে যায়।

এক প্রেস বিবৃতিতে মিনি কুপার এসই ইলেকট্রিক গাড়িটির লঞ্চের বিষয়টি ঘোষণা করেছে বিএমডব্লিউ। তবে দুঃখের বিষয়, হাতে গোনা কয়েকজন গ্রাহকের কারণেই এই লাক্সারি বৈদ্যুতিক গাড়িটি আসছে বলে বলা হচ্ছে।

এর কারণ এই নয় যে, গাড়ির সংখ্যা কম। আসলে এমন মন্তব্যের পেছনে কারণ হচ্ছে এর উচ্চমূল্য। এত দাম দিয়ে গাড়িটি কতজন গ্রাহক কিনতে পারবেন সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে ২০২০ সালেই ৩ দরজা বিশিষ্ট মিনি কুপার এসই নিয়ে হাজির হয়েছিল বিএমডব্লিউ। এর ইন্টারন্যাশনাল মডেলটিতে রয়েছে ৩২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যা একবার সম্পূর্ণ চার্জে ২৭০ কিলোমিটার পথ চলতে পারবে।

তবে আকারে ছোট হওয়ার কারণে এর মোটরের ক্ষমতা প্রিমিয়াম সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় কম। মিনির ইলেকট্রিক মোটর থেকে ১৮৪ এইচপি শক্তি এবং ২৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ০-১০০ কিমি/প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সময় লাগে ৭.৩ সেকেন্ড।

হোয়াইট সিলভার, মিডনাইট ব্ল্যাক, মুনওয়াক গ্ৰে এবং ব্রিটিশ রেসিং গ্রিনসহ মোট চারটি রঙের বিকল্পে উপলব্ধ গাড়িটি। ১৭ ইঞ্চির হুইল সহ গাড়িটির কেবিনের ফিচারের তালিকায় রয়েছে ৮.৮ ইঞ্চির মেইন ডিসপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, নাপ্পা লেদার আপহোলস্টেরি ও আরও অন্যান্য।

উল্লেখ্য, ভারতের বাজারে এটি হতে চলেছে অন্যতম লাক্সারি ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি। ১ লাখ টাকার বিনিময়ে মিনি কুপার এসই বুকিং দেওয়ার সুবিধা দিয়েছিল সংস্থাটি। তবে বিদেশ থেকে আমদানিকৃত গাড়িটির দাম ৫০ লাখ টাকার কাছাকাছি হতে পারে।

 

টেসলার ৫৭০ কোটি ডলারের শেয়ার কাকে দান করলেন ইলন মাস্ক?

by on মার্চ ১৪, ২০২২

 


ইলেকট্রিক গাড়িনির্মাতা টেসলার ৫০ লাখের বেশি শেয়ার দান করেছেন এর প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক, যার বাজারমূল্য প্রায় ৫৭০ কোটি মার্কিন ডলার। অজ্ঞাত একটি দাতব্য সংস্থা বা ব্যক্তির কাছে এসব শেয়ার হস্তান্তর করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, এর সঙ্গে গত নভেম্বরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে মাস্কের টুইটযুদ্ধের যোগসাজশ থাকতে পারে।

সিএনএনের খবর অনুসারে, গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সিউকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথিপত্রে টেসলার ৫০ লাখ ৪৪ হাজার শেয়ার দান করার বিষয়টি সামনে আসে। এসব শেয়ার গত বছরের ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে দান করা হয়েছিল। তবে সেগুলো কে বা কারা পেয়েছেন, তার উল্লেখ নেই ওই নথিতে।

এই দানের ফলে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দাতার স্বীকৃতি পাচ্ছেন টেসলা সিইও। যৌথভাবে ১ হাজার ৫০০ কোটি ডলার দান করে এ তালিকায় তার ওপরে রয়েছেন শুধু বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

এসব শেয়ার কাকে দান করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টেসলা কর্তৃপক্ষ। মাস্কের কাছ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি।

গত বছরের অক্টোবরে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিজলে দাবি করেছিলেন, ইলন মাস্ক ও অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মতো ধনকুবেররা সম্পদের সামান্য অংশ দান করলেই বিশ্বের ক্ষুধা সমস্যা পুরোপুরি নিরসন সম্ভব।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডব্লিউএফপি প্রধান বলেছিলেন, বিশ্বজুড়ে খাদ্যসংকটে ভোগা ৪ কোটি ২০ লাখ মানুষের জন্য ৬০০ কোটি ডলার প্রয়োজন। ইলন মাস্ক ও জেফ বেজোসের একবারের দানই এসব মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে।

এ খবর নজরে পড়ার পর সেই দাবির সত্যতা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন টেসলা প্রধান। ইলন মাস্ক এক টুইটে বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি যদি স্বচ্ছ ও খোলামেলা হিসাবের মাধ্যমে কীভাবে ৬০০ কোটি ডলারে বিশ্বের ক্ষুধা সমস্যা মেটাবে তা ব্যাখ্যা করতে পারে, তাহলে আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করে দেবো। আপনারা ব্যাখ্যা দেন।

পরে সত্যি সত্যি ইলন মাস্ককে বিষয়টির ব্যাখ্যা দেন ডব্লিউএফপির প্রধান। জাতিসংঘের খাদ্য কর্মসূচির পরিচালক এ সম্পর্কিত এক হাজার শব্দের একটি বিবরণীর লিংক টুইটারে শেয়ার করেন।

 

বুধবার, ৯ মার্চ, ২০২২

জনপ্রিয়তার তুঙ্গে Tata Tigor EV, এক ক্লিকেই জেনে নিন দাম এবং ফিচার্স!

by on মার্চ ০৯, ২০২২

 


Tata Tigor ভারতে গ্রাহকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। ভারতে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আগে আকাশ ছোঁয়া দাম হলেও এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই লঞ্চ হচ্ছে ইলেকট্রিক গাড়িগুলি। সাধারণ গ্রাহকের মধ্যে ইলেকট্রিক গারির চাহিদা বাড়তে থাকার কারণেই প্রায় সব কোম্পানি আরও বেশি ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনা শুরু করে দিয়েছে। প্রত্যেক বছর এই বিভাগে নতুন নতুন গাড়ি বাজারে আসছে। সাধারণ মানুষও পেট্রোল-ডিজেলে চলা গাড়ির বিকল্প হিসাবে ইলেকট্রিক গাড়িকে মেনে নিয়েছেন। এই মুহূর্তে দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি Tata Tigor EV। এই গাড়িতে আধুনিক যাত্রীবাহী গাড়ির সব সুবিধা পাবেন।

2021 সালের আগস্টে বাজারে এসেছিল Tata Tigor EV। ধীরে ধীরে দেশের গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে এই গাড়ি। বিক্রির নিরিখে এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি এটাই। আর এই কারণেই এই গাড়িকে আরও কাছ থেকে দেখে নিয়তে এই প্রতিবেদনে Tata Tigor EV সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে নেব।

Tata Tigor EV: দাম


ভারতের গাড়ির বাজার দামের প্রতি খুবই সংবেদনশীল। সঠিক দামে গাড়ি লঞ্চ না হলে সেই গাড়ির সাফল্য থেকে বঞ্চিত হতে পারে। দেশের মানুষের এই অনুভূতির কথা Tigor EV লঞ্চের সময় মাথায় রেখেছে Tata Motors। ভারতে Tata Tigor EV এর দাম শুরু হচ্ছে 11.99 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টে এই গাড়ির দাম 13.14 লক্ষ টাকা। যা এই গাড়িকে দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ির শিরোপা দিয়েছে। এই গাড়িতে সাধারণ Tigor সেডানের ডিজাইন দেখা যাবে। তবে গাড়ির ভিতরে কম্বাশন ইঞ্জিনের পরিবর্তে ব্যবহার হয়েছে ইলেকট্রিক পাওয়ারট্রেন।

Tata Tigor EV: পাওয়ারট্রেন ও ব্যাটারি

পেট্রোল-ডিজেলে চলা গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যেমন ইঞ্জিন, ঠিক তেমনই ইলেকট্রিক গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ইলেকট্রিক মোটর ও ব্যাটারি। Tata Tigor EV তে ব্যবহার হয়েছে 26 kWh ব্যাটারি ও একটি ইলেকট্রিক মোটর। এই মোটরে 74 bhp শক্তি ও 170 Nm টর্ক পাওয়া যাবে।

কোম্পানির দাবি 26 kWh ব্যাটারির জন্য এই গাড়ি এক চার্জে 306 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এছাড়াও Tata Tigor EV তে থাকছে DC ফাস্ট চার্জিংয়ের সুবিধা। মাত্র 60 মিনিটে 0-80 শতাংশ চার্জ হবে এই গাড়ির ব্যাটারি। 15A AC চার্জারে 0-80 শতাংশ চার্জ হতে সময় লাগবে 8.5 ঘণ্টা। এই গাড়ির ইঞ্জিন ও মোটরে 8 বছর ও 1,60,000 কিলোমিটারের ওয়্যারিন্টি দিচ্ছে Tata Motors।

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

Volkswagen Virtus কি টেক্কা দেবে Skoda'কে? দেখে নিন আকর্ষণীয় লুক, ফিচার্স

by on মার্চ ০৮, ২০২২


 
Volkswagen Virtus-কে ঘিরে জমে উঠেছে Volkswagen এবং স্কোডার প্রতিযোগিতা। স্কোডা সম্প্রতি ভারতের বাজারে নিজের পূর্বসূরি র‍্যাপিড ( Rapid) এর বদলে বাজা

Volkswagen Virtus তৈরি ভারতের গ্রাহকদের মন জয় করতে। ওই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে-- ভারতের আরোহীরা গাড়ি বুকিং করতে পারবেন এবার থেকে। Volkswagen এবং Skoda প্রতিযোগিতা সাম্প্রতিক সময় তুঙ্গে উঠেছিল৷ সেই প্রতিযোগিতার সুফলই হয়ত ভারতের বাজারে পেতে চলেছেন আরোহীরা।


অতিমারির দীর্ঘ ক্ষতি কাটিয়ে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতের গাড়ি ইন্ডাস্ট্রি। বিভিন্ন কোম্পানির বিক্রি ক্রমশ বাড়ছে। সেই তালিকায় টাটা থেকে মারুতি সবাই রয়েছে। অতিমারি যেমন সারা বিশ্বজুড়ে সাপ্লাই চেনের অভাব তৈরি করেছে-- যার প্রভাবে মার খেয়েছে গাড়ি প্রস্তুতকারী বিভিন্ন সংস্থা, তেমনই অতিমারির প্রভাবে ভারতের বাজারে আরোহীদের নির্দিষ্ট কিছু অভ্যেসও তৈরি হয়েছে। কী রকম সেই অভ্যেস? অতিমারির প্রভাবে ভার‍তের অনেক নাগরিক আর গণ-পরিবহন ব্যবহার করতে চাউছেন না। সামাজিক দূরত্ববিধি মেনে তাঁরা নিজেদের দু চাকা বা চারচাকায় অনেকবেশি স্বাচ্ছন্দ্য অনুভব করছেন। আর ঠিক সেই জায়গাটিই ধরতে চাইছে গাড়ি কোম্পানিগুলি।

 

দাম ১০ লক্ষের ও কম, রইল ভারতে পাওয়া সেরা সিজিএন গাড়িগুলির তালিকা

by on মার্চ ০৮, ২০২২

 


আপনি যদি একটি CNG গাড়ি কেনার বিষয়ে ভাবছেন, তাহলে মারুতি সুজুকি , হুন্ডাই এবং টাটার কাছে CNG কিট সহ দুর্দান্ত গাড়ি রয়েছে৷ পেট্রোল এবং ডিজেলের আকাশছোঁয়া দাম এবং প্রচলিত মোটর জ্বালানির উপর ক্রমবর্ধমান কঠোর প্রবিধানের সঙ্গে, কম দূষণকারী এবং সস্তার বিকল্প জ্বালানী বিকল্পগুলির জন্য একটি ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। এরকম একটি জ্বালানী হল CNG যা ভারতে অনেক যাত্রীবাহী গাড়ির সঙ্গে কারখানায় লাগানো গাড়িতে ব্যবহার করা হচ্ছে। Maruti Suzuki, Hyundai এবং Tata Motors ইতিমধ্যেই কারখানায় লাগানো CNG কিট সহ বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি চালু করেছে।

এই গাড়িগুলি পেট্রোল এবং CNG উভয়েই চলতে পারে, যা তাদের চালানোর পরিসর অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও, মালিকরা তাদের সুবিধা অনুযায়ী যে কোনও জ্বালানী বেছে নিতে পারেন। এই CNG গাড়িগুলো বিভিন্ন দামের সেগমেন্টে পাওয়া যায়। ভারতে উপলব্ধ ফ্যাক্টরি-ফিট করা CNG কিট সহ সেরা গাড়িগুলি সম্পর্কে জানুন…

Maruti Suzuki WagonR CNG


Maruti Suzuki WagonR হল ব্র্যান্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি যা ভারতীয় PV বাজারে দীর্ঘদিন ধরে একটি বিশেষ স্থান ধরে রেখেছে৷ গ্রীন মিলিয়ন কৌশলের অংশ হিসাবে, মারুতি সুজুকি CNG কিট সহ ওয়াগনআর চালু করেছে। এই টালবয় হ্যাচব্যাক পেট্রোল এবং CNG উভয়েই চলতে পারে।

WagonR CNG দুটি ট্রিম বিকল্প LXI এবং VXi এ উপলব্ধ। WagonR-এর CNG ভেরিয়েন্টে ক্লিনার ফুয়েল সহ 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি 34.05 কিমি/কেজি মাইলেজ দেয়। WagonR-এর CNG ভেরিয়েন্টগুলি 6.34 লক্ষ থেকে 6.81 লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম) পাওয়া যাচ্ছে।

Tata Tigor CNG


Tata Tigor ভারতের একমাত্র গাড়ি যা পেট্রোল, CNG এবং বৈদ্যুতিক পাওয়ারট্রেন বিকল্পে উপলব্ধ। সাব-কমপ্যাক্ট সেডানটি কয়েক সপ্তাহ আগে টিয়াগো CNG সহ ফ্যাক্টরি-ফিট করা CNG কিট সহ লঞ্চ করা হয়েছিল এবং অভূতপূর্ব সাড়া পেয়েছে। অন্যান্য CNG গাড়ির মতো নয়, টিগোর CNG পেট্রোল দিয়ে শুরু করে সবুজ জ্বালানিতে স্যুইচ করার পরিবর্তে CNGতে শুরু করা যেতে পারে।

Tata Tigor CNG তিনটি ট্রিম বিকল্পে উপলব্ধ - XZ, XZ+ এবং XZ+ ডুয়াল টোন। এর দাম 7.69 লক্ষ টাকা, 8.29 লক্ষ টাকা এবং 8.41 লক্ষ টাকা (এক্স-শোরুম)। CNG কিটটি 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন সহ Tata Tigor CNG এবং Tiago CNG উভয়ের সঙ্গেই কাজ করে।

Hyundai Grand i10 Nios CNG


Hyundai Grand i10 হল একটি জনপ্রিয় গাড়ি এবং গ্র্যান্ড i10-এর নতুন প্রজন্মের অফার৷ গাড়িটি Maruti Suzuki Celerio এবং WagonR-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করে। পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের পাশাপাশি, Hyundai Grand i10 হ্যাচব্যাকও CNG বিকল্পে উপলব্ধ, যা এর আবেদনকে আরও বাড়িয়ে তোলে।

Hyundai GRAND i10

Hyundai Grand i10 Nios CNG দুটি ট্রিম বিকল্পে উপলব্ধ - Magna এবং Sportz৷ তাদের দাম যথাক্রমে 7.07 লক্ষ টাকা এবং 7.60 লক্ষ টাকা (এক্স-শোরুম)। হ্যাচব্যাক ভেরিয়েন্টটি 1.2-লিটার পেট্রোল মোটরে চলে।

 

Hyundai Aura CNG


Hyundai Aura হল বহুল জনপ্রিয় Hyundai Xcent থেকে নতুন প্রজন্মের অফার৷ Aura একটি সংশোধিত ডিজাইন এবং বেশ কিছু আপমার্কেট বৈশিষ্ট্য নিয়ে আসে যা এটিকে Maruti Suzuki DZire-এর মতো প্রতিযোগীদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়।

Hyundai Aura সেডান S trim অপশনে পাওয়া যাচ্ছে এবং এর দাম 7.74 লক্ষ টাকা (এক্স-শোরুম)। সেডানটি 1.2-লিটার পেট্রোল মোটর দ্বারা চালিত এবং CNG মোডে 28 কিমি/কেজি মাইলেজ দেয়।

Maruti Suzuki Celerio CNG


ভারতে সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি, সেলেরিও একটি ব্যবহারিক এবং ভাল ড্রাইভিং গাড়ি হিসাবে বিবেচিত হয়৷ হ্যাচব্যাকটি Hyundai Grand i10 Nios-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে। এটি একটি 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত যা একটি ফ্যাক্টরি-ফিট করা CNG কিটের সঙ্গে আসে।

 

 

 

 

 

 

রবিবার, ৬ মার্চ, ২০২২

Family Car হিসেবে আদর্শ! ভোলপালটে বাজারে এল 2023 Ford Everest

by on মার্চ ০৬, ২০২২

 


সম্প্রতি একের পর এক নতুন গাড়ি নিয়ে হাজির হয়েছে। এবার কোম্পানির জনপ্রিয় Everest এর তৃতীয় জেনারেশন নিয়ে হাজির হল মার্কিন কোম্পানিটি। 2022 সালের Ranger এর উপরে ভিত্তি করে এই গাড়িতে তিনটি রো থাকছে যা পারিবারিক ব্যবহারের জন্য আদর্শ। সঙ্গে এই গাড়িতে মিড সাইজ ট্রাকের সব নতুনত্ব পাওয়া যাবে। নতুন Everest এ থাকছে চওড়া ট্র্যাক (+50 mm / 1.97 ইঞ্চি) যা ভালো অন রোড স্টেবিলিটি দেবে। এছাড়াও অফ রোড স্টেবিলিটির জন্য এই গাড়িতে বিশেষ নজর দেওয়া হয়েছে।

নতুন Everest কে সামনে থেকে দেখতে অনেকটা Ford Ranger এর মতোই। তবে পিক আপ বডি থেকে SUV তৈরির কারণে এই গাড়ির পিছনে বড় দরজা দেখা যাবে। এছাড়াও Ranger এর থেকে এই গাড়িতে লম্বা টেল লাইট দেখা যাবে। সঙ্গে থাকছে Everest ব্র্যান্ডিং।

তবে এই গাড়ির কেবিনে একগুচ্ছ পরিবর্তন এসেছে। রয়েছে তিন রো সিট। এছাড়াও ব্যবহার হয়েছে SYNC 4 ইনফোটেইনমেন্ট। কেবিনে 10.1 ইঞ্চি পোট্রেট ওরিয়েন্টেড টাচস্ক্রিন দিয়েছে Ford। টপ ভেরিয়েন্টে থাকছে 12 ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও ব্যবহার হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

Ford Everest এ থাকছে 3 লিটার V6 ডিজেল ইঞ্জিন। তবে কয়েকটি দেশে 2.0 লিটার টার্বোচার্জড ইঞ্জিন ব্যবহার করবে কোম্পানিটি। চাইলে 2.4 লিটার ইকোবুস্ট গ্যাসোলিন ইউনিটের সঙ্গেও এই গাড়ি কেনা যাবে। সঙ্গে থাকবে 6 স্পিড ম্যানুয়াল থেকে 10 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন।

দাম ১০ লক্ষের ও কম, রইল ভারতে পাওয়া সেরা সিজিএন গাড়িগুলির তালিকা

by on মার্চ ০৬, ২০২২

 


আপনি যদি একটি CNG গাড়ি কেনার বিষয়ে ভাবছেন, তাহলে মারুতি সুজুকি , হুন্ডাই এবং টাটার কাছে CNG কিট সহ দুর্দান্ত গাড়ি রয়েছে৷ পেট্রোল এবং ডিজেলের আকাশছোঁয়া দাম এবং প্রচলিত মোটর জ্বালানির উপর ক্রমবর্ধমান কঠোর প্রবিধানের সঙ্গে, কম দূষণকারী এবং সস্তার বিকল্প জ্বালানী বিকল্পগুলির জন্য একটি ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। এরকম একটি জ্বালানী হল CNG যা ভারতে অনেক যাত্রীবাহী গাড়ির সঙ্গে কারখানায় লাগানো গাড়িতে ব্যবহার করা হচ্ছে। Maruti Suzuki, Hyundai এবং Tata Motors ইতিমধ্যেই কারখানায় লাগানো CNG কিট সহ বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি চালু করেছে।
  এই গাড়িগুলি পেট্রোল এবং CNG উভয়েই চলতে পারে, যা তাদের চালানোর পরিসর অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও, মালিকরা তাদের সুবিধা অনুযায়ী যে কোনও জ্বালানী বেছে নিতে পারেন। এই CNG গাড়িগুলো বিভিন্ন দামের সেগমেন্টে পাওয়া যায়। ভারতে উপলব্ধ ফ্যাক্টরি-ফিট করা CNG কিট সহ সেরা গাড়িগুলি সম্পর্কে জানুন…

Maruti Suzuki WagonR হল ব্র্যান্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি যা ভারতীয় PV বাজারে দীর্ঘদিন ধরে একটি বিশেষ স্থান ধরে রেখেছে৷ গ্রীন মিলিয়ন কৌশলের অংশ হিসাবে, মারুতি সুজুকি CNG কিট সহ ওয়াগনআর চালু করেছে। এই টালবয় হ্যাচব্যাক পেট্রোল এবং CNG উভয়েই চলতে পারে।

WagonR CNG দুটি ট্রিম বিকল্প LXI এবং VXi এ উপলব্ধ। WagonR-এর CNG ভেরিয়েন্টে ক্লিনার ফুয়েল সহ 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি 34.05 কিমি/কেজি মাইলেজ দেয়। WagonR-এর CNG ভেরিয়েন্টগুলি 6.34 লক্ষ থেকে 6.81 লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম) পাওয়া যাচ্ছে।

Tata Tigor ভারতের একমাত্র গাড়ি যা পেট্রোল, CNG এবং বৈদ্যুতিক পাওয়ারট্রেন বিকল্পে উপলব্ধ। সাব-কমপ্যাক্ট সেডানটি কয়েক সপ্তাহ আগে টিয়াগো CNG সহ ফ্যাক্টরি-ফিট করা CNG কিট সহ লঞ্চ করা হয়েছিল এবং অভূতপূর্ব সাড়া পেয়েছে। অন্যান্য CNG গাড়ির মতো নয়, টিগোর CNG পেট্রোল দিয়ে শুরু করে সবুজ জ্বালানিতে স্যুইচ করার পরিবর্তে CNGতে শুরু করা যেতে পারে।

Tata Tigor CNG তিনটি ট্রিম বিকল্পে উপলব্ধ - XZ, XZ+ এবং XZ+ ডুয়াল টোন। এর দাম 7.69 লক্ষ টাকা, 8.29 লক্ষ টাকা এবং 8.41 লক্ষ টাকা (এক্স-শোরুম)। CNG কিটটি 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন সহ Tata Tigor CNG এবং Tiago CNG উভয়ের সঙ্গেই কাজ করে।

বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

মাত্র সাড়ে ছয় লাখেই বাড়িতে আনুন Maruti Suzuki Baleno! জেনে নিন ফিচার্স…

by on ফেব্রুয়ারি ২৩, ২০২২


ভারতের বাজারে চলে এসেছে বহু প্রতীক্ষিতMaruti Suzuki Baleno। এই গাড়ি নিয়ে আরোহীদের আগ্রহ ছিল বিপুল। অবশেষে উন্নত ফিচার্স, হাচব্যাক মডেল নিয়ে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে এই গাড়ি। আশা করা যাচ্ছে অল্পদিনের মধ্যেই ভারতের আরোহীদের মন জয় করে নেবে এই মারুতি সুজুকি ব্যালেনো ( Maruti Suzuki Baleno)।

এই গাড়ির সবথেকে আকর্ষণীয় বিষয় হল এই গাড়ির দাম। আপনি মাত্র সাড়ে ছয় লাখ টাকার মধ্যেই এই গাড়ি নিজের বাড়িতে আনতে পারেন। এছাড়া গ্রাহক-মন জয় করার জন্য তো নানা আকর্ষণীয় ফিচার্স তো থাকছেই।

চলতি বছির অর্থাৎ 2022 সালে মারুতির একাধিক গাড়ি ভারতের বাজারে আসতে চলেছে। সেই গাড়িগুলি নিয়ে নাগরিকদের মধ্যে বিস্তর জল্পনা তো আছেই। আগ্রহের পারদও চড়েছে ক্রমশ। তাদের মধ্যে অন্যতম মারুতি সুজুকি ব্যালেনোও ( Maruti Suzuki Baleno) আছে।

এই গাড়ির নানা ভ্যারিয়ান্ট রয়েছে৷ অর্থাৎ গ্রাহক মন জয় করার জন্য এই প্রতিটি ভ্যারিয়ান্টই ভারতের বাজারে আসছে। এর মধ্যে রয়েছে সিগমা এমটি ( Sigma MT)। এই ভ্যারিয়ান্টের দাম সবথেকে কম। সিগমা এমটির ( Sigma MT) দাম ভারতের বাজারে ধার্য করা হয়েছে 6.75 লাখ টাকা। এছাড়া রয়েছে ডেল্টা এমটি ( Delta MT)। এই গাড়ির দাম ধার্য করা হয়েছে 7.19 লাখ। থাকছে Delta AMT- ও। এই গাড়ির দাম আরেকটু বেশি।

সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

চার বছরেই দেশে রমরম করবে 5G গাড়ি!

by on ফেব্রুয়ারি ২১, ২০২২

 


দেশে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে 4G গাড়ি। গ্রাহকেরা বেশ আনন্দের সঙ্গেই কিনছেন সেসব। 2021 সালের মধ্যে প্রায় 90 গাড়ির ক্ষেত্রে 4G সিস্টেম লাগু করা হয়ে গিয়েছে। কিন্তু এখনও দেশে গাড়ির ক্ষেত্রে 5G নেটওয়ার্ক ঠিক করে তৈরি করা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে 2025 সালের মধ্যে এই দেশের প্রায় প্রতি চারটি গাড়ির মধ্যে একটি গাড়িতে 5G নেটিওয়ার্ক থাকবে এমনটা মনে করা হচ্ছে৷ 

সঠিক ডেটার ব্যবহার এবং যথাযথ ক্লাউড কানেক্টিভিটির জন্য ওই সময় নেওয়া হবে বলে বলা হয়েছে ওই সমীক্ষায় জানানো হয়েছে।

" 2025 সালের মধ্যে 5G গাড়ির মার্কেটে বিপুল বদল আসবে। দেশের প্রতিটি চারটি গাড়ির মধ্যে একটি গাড়িতে 5G নেটওয়ার্ক থাকবে। বিশ্বের নানা প্রান্ত থেকে নেতারা এই গাড়িবাজারে বিনিয়োগ করছে। নতুন প্রজন্মের জন্যে নানা সুযোগ তৈরি হচ্ছে।" যে সংস্থা ওই সমীক্ষা করেছে-- তাদের ভাইস প্রেসিডেন্টের তরফ থেকেই ওই কথা জানানো হয়েছে।

2021 সালে বিশ্বের গাড়ি বাজারে নানারকম সমস্যা দেখা দিয়েছে। সেমি কন্ডাক্টর শর্টেজ, উৎপাদন সংখ্যা হ্রাস পাওয়া প্রভৃতি সমস্যা বেড়েছে। এর পাশাপাশি, বেড়েছে মুদ্রাস্ফীতি, উৎপাদন খরচও। সব মিলিয়ে তাই অতিমারি পরবর্তী সময় গাড়ি শিল্পে বেশ ধাক্কা এসেছে। কিন্তু সেই ধাক্কা গাড়ি শিল্প ধীরে ধীরে সামলে ঘুরে দাঁড়াচ্ছে।  

আগামী কোয়ার্টারে গাড়ি শিল্প হয়ত বাড়বে। ইতিমধ্যেই সেরকম কিছু চিহ্ন দেখা গিয়েছে। ভারতের গাড়ি বাজারে নতুন নতুন বিনিয়োগ আসছে। গাড়ি বিক্রির পরিমাণ বাড়ছে। টাটা থেকে শুরু করে সুজুকি প্রতিটি গাড়ির বিক্রিতে কিছুটা বদল আসছে। এই অবস্থায় 5G গাড়ি এলে তা বাজারের পরিস্থিতি সম্পূর্ণ পালটে দিতে পারে৷

তবে 5G গাড়ির সঠিক অ্যাক্সেস তৈরি করতে কিছুটা সময় লাগবে। ডিজিটাল বুম দেশে জনপ্রিয় হলেও প্রতিটি গাড়িতে 5G অ্যাক্সেস দিতে কিছুটা সময় অতিরিক্ত সময় লাগবে। তবে সেই সময়টা 2025। চার বছরের মধ্যেই হয়ত দেশে সেই পরিস্থিতি তৈরি হয়ে যাবে।

আপনি কি 5G গাড়ির জন্যে অপেক্ষা করছেন? কমেন্টে জানান আমাদের।

রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ হতে কতক্ষণ লাগে, জেনে নিন বিস্তারিত তথ্য

by on ফেব্রুয়ারি ২০, ২০২২


 ইলেকট্রিক গাড়ি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে এবং প্রতিটি ইস্যুতেই তাদের তুলনা করা হচ্ছে জ্বালানি গাড়ির সঙ্গে। এই ধারাবাহিকতায় মানুষের মনে প্রশ্ন জাগে যে যখনই গাড়িতে জ্বালানীর প্রয়োজন হয়, তখনই পেট্রোল বা ডিজেল দুই মিনিটে পূরণ করা যায়, কিন্তু বৈদ্যুতিক ব্যবস্থা আলাদা ।

পেট্রোল-ডিজেল গাড়ির পর মানুষ এখন ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে। এই মুহূর্তে কিছু মানুষ বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে অনেক প্রশ্ন এবং চার্জিং সিস্টেম সম্পর্কে বিভ্রান্ত। ইলেকট্রিক গাড়ি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে এবং প্রতিটি ইস্যুতেই তাদের তুলনা করা হচ্ছে জ্বালানি গাড়ির সঙ্গে। এই ধারাবাহিকতায় মানুষের মনে প্রশ্ন জাগে যে যখনই গাড়িতে জ্বালানীর প্রয়োজন হয়, তখনই পেট্রোল বা ডিজেল দুই মিনিটে পূরণ করা যায়, কিন্তু বৈদ্যুতিক ব্যবস্থা আলাদা ।
এমন পরিস্থিতিতে মানুষের প্রশ্ন, পেট্রোল-ডিজেল গাড়িতে দুই মিনিটে কাজ হয়, কিন্তু ইলেকট্রিক গাড়িতে ব্যাটারি চার্জ হতে কত সময় লাগে। তাই আজ আমরা আপনাদের বলব ব্যাটারি চার্জ হতে কত সময় লাগে এবং ব্যাটারিতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি সংক্রান্ত বিশেষ কিছু জেনে নিন.
চার্জ হতে কতক্ষণ লাগে?
বৈদ্যুতিক গাড়ির চার্জিং দুই প্রকার। এতে ফাস্ট চার্জিং রয়েছে, যার কারণে ব্যাটারি চার্জ হতে ৬০ থেকে ১১০ মিনিট সময় লাগে এবং স্লো চার্জিং রয়েছে, যার কারণে গাড়িটি চার্জ করতে ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে। একে বিকল্প চার্জও বলা হয়। এছাড়াও, এটি প্রতিটি কোম্পানির ব্যাটারির উপর নির্ভর করে। চার্জ করার সময় ব্যাটারির গুণমান এবং ব্যাটারির ক্ষমতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। কিন্তু, এটা স্পষ্ট যে একটি ডিজেল-পেট্রোল ভর্তির চেয়ে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে অনেক বেশি সময় লাগে। আপনি যদি তাড়াহুড়ো করেন তবে আপনাকে কিছুটা চিন্তা করতে হতে পারে।
যাই হোক, এখন অনেক বিশেষ প্রযুক্তির কাজ চলছে, যার মাধ্যমে গাড়িটি ১০ ​​মিনিটে সম্পূর্ণ চার্জ করা যাবে। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এমন একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করেছেন বলে দাবি করেছেন, যা মাত্র ১০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। বর্ধিত তাপমাত্রায় ব্যাটারি চার্জ করার প্রযুক্তির কারণে এটি সম্ভব হয়েছে।
ব্যাটারি চার্জ করতে কত লাগবে?
বৈদ্যুতিক গাড়ির চার্জিং সম্পর্কে কথা বললে, মুম্বাইতে, গাড়িটি ইউনিট ভিত্তিতে ১৫ টাকায় চার্জ করা হবে। একই সময়ে, দিল্লির কথা বললে, লন টেনশন চার্জিংয়ের জন্য প্রতি ইউনিট ৪.৫ টাকা নেওয়া হয়। হাই টেনশন গাড়ির জন্য প্রতি ইউনিট ৫ টাকা চার্জ করা হয়। এই কারণেই এই বিদ্যুৎ দিল্লিতে খুব সস্তা এবং দিল্লিতে আপনার গাড়িটি ১২০ থেকে ১৫০ টাকায় সম্পূর্ণ চার্জ করা যেতে পারে।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিএমসি এই হার সম্পর্কে তথ্য দেবে। যাইহোক, ফুয়েল ট্যাঙ্কের কথা বলতে গেলে, পুরো গাড়িটিকে চার্জ করতে ২০ থেকে ৩০ ইউনিট লাগে এবং এর মানে হল যে গাড়িটিকে চার্জ করতে আপনাকে ২০০ থেকে ৪০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ, আপনি ৪০০ টাকায় একবার গাড়িটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন বলে ধারনা।

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

মাহিন্দ্রা অ্যান্ড মহম্মদ থেকে কী ভাবে বদলে হল Mahindra & Mahindra?

by on ফেব্রুয়ারি ১৭, ২০২২

 


ভারতের বিখ্যাত শিল্প গোষ্ঠীগুলির মধ্য অন্যতম Mahindra & Mahindra ৷ তবে এই শিল্প সংস্থার জন্মলগ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে এক পাক গভর্নর-জেনারেলের নাম ৷ 1945 সালে এই শিল্প প্রতিষ্ঠানটি গড়ে ওঠে ৷ তখন অবশ্য এই শিল্পগোষ্ঠীর নাম রাখা হয়েছিল , ' Mahindra & Mohammed ' ৷ কারণ সেই সময় ওই গোষ্ঠী গঠন করেছিলেন একদিকে যেমন দুই ভাই জগদীশচন্দ্র মহিন্দ্রা এবং কৈলাসচন্দ্র মহিন্দ্রা তেমনই তাঁদের সঙ্গে ছিলেন মালিক গুলাম মহম্মদ ৷ এই গুলাম মহম্মদই হলেন পাকিস্তানের প্রথম অর্থমন্ত্রী এবং ইনি আবার পরে পাকিস্তানের গভর্নর জেনারেলও হয়েছিলেন ৷

গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিসেবে বর্তমানে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা মূলত পরিচিত হলেও আত্মপ্রকাশের সময় এই সংস্থাটির নজর ছিল ইস্পাত লেনদেনের ব্যবসা করার দিকে ৷ তারপর আস্তে আস্তে গাড়ি তৈরির দিকে ঝোঁকে ৷ বিশেষত এই সংস্থার জিপ খুবই জনপ্রিয় ৷

প্রথম জীবনে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর জগদীশচন্দ্র মহিন্দ্রা দীর্ঘদিন কাজ করেছিলেন টাটা স্টিলে ৷ আবার কৈলাসচন্দ্র মহিন্দ্রা কাজ করেছিলেন স্যার রাজেন মুখার্জির মার্টিন অ্যান্ড কোম্পানিতে ৷ এদিকে আবার গুলাম মহম্মদ ছিলেন একজন সিভিল সার্ভেন্ট এবং সেই সুবাদে তিনি এক সময় ভারতীয় রেলের অ্যাকাউন্টস দেখভাল করার দয়িত্বে ছিলেন ৷

শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

মাইলেজ-সহ স্পিড! SUV না নিয়ে কেন Sedan গাড়ি বাছবেন?

by on ফেব্রুয়ারি ১২, ২০২২

 


সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে 2022 সালের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া সব গাড়ির 80 শতাংশ হয় SUV নাহলে ট্রাক। সেই দেশে মানুষ সেডান গাড়িকে প্রায় ভুলতে চলেছে। ভারতে SUV গাড়ির জনপ্রিয়তা বাড়তে থাকলেও এখনও সেডান কেনার একাধিক কারণ রয়েছে। SUV না কিনে সেডান কিনবেন কেন? দেখে নিন সাতটি কারণ।

SUV এর থেকে সেডানের ওজন কম হয় এছাড়াও বেশি অ্যারোডাইনামিক হয় সেডান। শুধুমাত্র পিচের রাস্তায় চলার জন্য সেডান ডিজাইন করা হয় বলে এই গাড়িতে প্রতি লিটার পেট্রোল/ডিজেলে SUV এর থেকে বেশি পথ চলতে পারবেন। SUV এর থেকে সেডানে বেশি মাইলেজ পাওয়ার কারণে সেডান কিনলে বছর শেষে জ্বালানির খরচে অনেকটাই সাশ্রয় করতে পারবেন।

সেডানের তুলনায় SUV-র উচ্চতা নেকটা বেশি হয়। এর ফলে গাড়ির ভিতরে বেশি জায়গা পাওয়া গেলেও গাড়ি চালানোর সময় গাড়ির ভিতরে বসে থাকার অনুভূতি পাওয়া যায় না। বদলে মনে হয় আপনি গাড়ির উপরে বসে আছেন। বিগত কয়েক বছরে SUV চালানোর অভিজ্ঞতার উন্নতি হয়েছে। কিন্তু এখনও সেডান চালানোর অভিজ্ঞতা SUV এর থেকে ভালো। গাড়ির উচ্চতা কম হওয়ার কারণে সেডানে দ্রুতগতিতে বাঁক নেওয়া সম্ভব।

SUV এর তুলনায় সেডানের ওজন কম হওয়ার কারণে একই ইঞ্জিন ব্যবহার হলেও সেডানে বেশি গতি পাওয়া যায়। এছাড়াও বেশি গতি তুলতে সাহায্য করে সেডানের দুর্দান্ত অ্যারোডাইনামিক্স।

এই বিষয়টি আপেক্ষিক হলেও বেশিরভাগ মানুষ SUV এর থেকে সেডানের লুক পছন্দ করেন। চাকার পাশে কম জায়গা থাকার কারণে রাস্তায় SUV এর থেকে সেডানকে দেখতে ভালো লাগে। গাড়িতে অতিরিক্ত জিনিস বহন অথবা অফরোডিংয়ের প্রয়োজন না থাকলে নিঃসন্দেহে সেডানের লুক আপনার মন জয় করে নেবে।

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২

তুঙ্গে Tata-র জনপ্রিয়তা! গাড়ি বিক্রিতে নয়া রেকর্ড কোম্পানির

by on ফেব্রুয়ারি ০৮, ২০২২

 


2022 সালের জানুয়ারিতে ফের Tata Motors এর গাড়ি বিক্রি বিপুল পরিমাণে বাড়ল। বিশ্ব বাজারে বিক্রি সহ 2021 সালের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছর জানুয়ারিতে কোম্পানির গাড়ি বিক্রি বেড়েছে 27 শতাংশ। গত মাসে মোট 76,210 টি গাড়ি বিক্রি করেছে ভারতের কোম্পানিটি। এর মধ্যে যাত্রীবাহী গাড়ির সংখ্যা 40,777 টি। এক মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রির নিরিখে এটা কোম্পানির নতুন রেকর্ড। 2021 সালের জানুয়ারিতে মোট 26,978 টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছিল কোম্পানিটি। চলতি বছরে কোম্পানির এই বিশাল সাফল্যের পিছনে Tata Nexon ও Tata Punch এর বড় ভূমিকা রয়েছে। এই মুহূর্তে দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি Tata Nexon। এছাড়াও Tata Punch এর জনপ্রিয়তাও তুঙ্গে। গত মাসে মোট 13,816 টি Nexon ও 10,027 টি Punch বিক্রি করেছে Tata Motors। লঞ্চের পাঁচ মাস পরেও Tata Punch এর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। এই গাড়িতে রয়েছে 120 bhp ইঞ্জিন।

চলতি বছরেই Tata Punch এর দাম বেড়েছিল। এই সাব কম্প্যাক্ট SUV-র দাম প্রায় 15,000 টাকা বাড়িয়েছিল Tata Motors। এই মুহূর্তে Tata Punch এর এক্স শো-রুম দাম শুরু হচ্ছে 5.49 লক্ষ টাকা থেকে।

এছাড়াও CNG ভেরিয়েন্টে বাজারে এসেছে Tata Tiago ও Tigor। ক্রমাগত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের গ্রাহকদের মধ্যে এই গাড়িগুলি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ভারতে বিক্রি হওয়া মোট Tiago ও Tigor মডেলের মধ্যে 42 শতাংশ CNG ভেরিয়েন্টে বিক্রি হয়েছে। এছাড়াও জানুয়ারিতে কোম্পানির ইলেকট্রিক গাড়ি বিক্রি প্রায় 5 গুণ বেড়েছে। 2022 সালের জানুয়ারিতে মোট 2,892 টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে Tata Motors। 2021 সালের জানুয়ারি মাসে এই সংখ্যাটি ছিল 514।

রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২

হুন্ডাই পাকিস্তানের প্রচারে ব্যবসা মার খাওয়ার মুখে হুন্ডাই ইন্ডিয়ার, কড়া বিবৃতি দিল সংস্থা

by on ফেব্রুয়ারি ০৬, ২০২২

 


হুন্ডাই পাকিস্তানের (Hyundai Pakistan) সোশ্যাল মিডিয়া প্রচারের জেরে ব্যবসা মার খাওয়ার জোগার হুন্ডাই ইন্ডিয়ায় (Hyundai India)। কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়া হল অনলাইনে পোস্টার। যার ফলে, ক্ষোভের মুখে পড়ল সংস্থার ভারতীয় শাখা। এর জেরে রবিবার একটি কড়া বিবৃতি প্রকাশ করেছে সংস্থার হুন্ডাই ইন্ডিয়া। তাদের দাবি, ভারতের সার্বভৌমত্বকে সম্মান করার বিষয়ে দৃঢ় নীতি রয়েছে তাদের। তবে, নেটিজেনরা বলছে, হয়, হুন্ডাই সংস্থা খুবই বোকা এবং ব্যবসার কোনও বোধই নেই। আর নয়তো, তারা অত্যন্ত অযোগ্য কোনও জনসংযোগ দলকে নিয়োগ করেছে। 

গত ৫ ফেব্রুয়ারি, হুন্ডাই পাকিস্তানেরর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে তাদের 'স্বাধীনতা সংগ্রামে', 'কাশ্মীরি ভাইদের' প্রতি  সংহতি জানাতে একটি পোস্ট শেয়ার করা হয়েছিল। প্রসঙ্গত, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশে পাকিস্তানে ৫ ফেব্রুয়ারি তারিখে 'কাশ্মীর সংহতি দিবস' (Kashmir Solidarity Day) পালন করা হয়। ওই দিনই এই পোস্ট করেছিল তারা। কিন্তু, এর ফল ভুগতে হয়েছে, সংস্থার ভারতীয় শাখাকে। পরবর্তী সময়ে অবশ্য পোস্টটি সরিয়ে নেয় হুন্ডাই পাকিস্তান। 

তবে, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। ভারতে টুইটারে ট্রেন্ড করতে শুরু করে দেয় হ্যাশট্যাগ বয়কট হুন্ডাই (#BoycottHyundai)। বহু ভারতীয় নাগরিক 'কাশ্মীর সলিডারিটি ডে'-তে হুন্ডাই পাকিস্তানের ওই পোস্ট নিয়ে তীব্র সমালোচনা করে সংস্থার। অনেকেই সংস্থার ভারতীয় শাখাকে প্রশ্ন করে, পাকিস্তানে সংস্থার অফিসিয়াল হ্যান্ডেল কীকরে পাকিস্তানের প্রোপাগান্ডাকে সমর্থন করছে? কেউ কেউ দাবি করেন, ভারতের সার্বভৌমত্বকে অসম্মান করছে হুন্ডাই। কেউ কেউ এমন কথাও বলেন, কাশ্মীরে যা চলছে, তা যদি হুন্ডাই পাকিস্তানের কাছে স্বাধীনতার লড়াই মনে হয়, তাহলে হুন্ডাই ইন্ডিয়ার গাড়ি কেনা বন্ধ করে দেবেন। তবে, একজন মনে করিয়ে দিয়েছেন, ২০২১ সালে ভারতের হুন্ডাইয়ের গাড়ি বিক্রি হয়েছে ৫ লক্ষেরও বেশি, যেখানে পাকিস্তানে বিক্রি হয়েছে মাত্র ৮০০০ গাড়ি। কাজেই ভারতীয়দের চটিয়ে সংস্থা, আসলে যে ডালে বসে আছে, সেই ডালটিই কেটে ফেলছে।

লেবেল