hot-posts লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
hot-posts লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

Electric Auto-মহিন্দ্রার নয়া উদ্যোগ,বাজারে আসছে মহিন্দ্রা ট্রেও, প্রায় ৪৫ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়

by on ফেব্রুয়ারি ০৪, ২০২২

 


জ্বালানির দামের গ্রাফ উর্ধ্বমুখী। মহিন্দ্রা কোম্পানি নিয়ে এল ইলেকট্রিক অটো মহিন্দ্রা ট্রেও। জ্বালানির দামের কথা ভেবে যারা অটো-রিকশা কেনার কথা ভেবেও ১০ পা পিছিয়ে যাচ্ছিলেন তাঁদের জন্য মহিন্দ্রা কোম্পানি নিয়ে এল এই সুখবর।

কলকাতা সহ বিভিন্ন শহরে জ্বালানির দামের গ্রাফ একেবারে উর্ধ্বমুখী। সেঞ্চুরির ঘর থেকে নামেনি জ্বালানির দাম। পেট্রল, ডিজেল কিনতে রীতিমতো হাতে ছ্যাঁকা খাচ্ছে সাধারণ মানুষ। জ্বালানির এই উর্ধ্বতম দামের গতি দেখে বিভিন্ন সংস্থার তরফে ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক যান আনার পরিকল্পনা করছে। সম্প্রতি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari) ষষ্ঠ জাতীয় শীর্ষ সম্মেলনে(sixth National Summit on Financial Inclusion)জানান, ভারতে বাস, লরি এবং গাড়ি চালানোর জন্য গ্রিন হাইড্রোজেনের(Green Hydrogen) ব্যবহার করার পরিকল্পনা করছেন। আগামী ১ জানুয়ারি থেকে দিল্লির রাস্তায় চলতে পারে হাইড্রোজেন চালিত গাড়ি। এবার জ্বালানির জ্বালা থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে আসছে গাড়ি কোম্পানি মহিন্দ্রা। কলকাতায় পেট্রল বিকোচ্ছে লিটার প্রতি ১০৪ টাকায়, অন্যদিকে ডিজেলের দাম রয়েছে প্রায় ৯০ টাকা। তাই মহিন্দ্রা কোম্পানির তরফে নিয়ে আসা হচ্ছে ইলেকট্রিক টেম্পো বা ইলেকট্রিক রিক্সা। তাই জ্বালানির দামের কথা ভেবে যারা অটো-রিকশা কেনার কথা ভেবেও ১০ পা পিছিয়ে যাচ্ছিলেন তাঁদের জন্য মহিন্দ্রা কোম্পানি নিয়ে এল এই সুখবর। 

দুর্দান্ত ফিচার সজ্জিত এই  মহিন্দ্রা ইলেকট্রিক অটো (Mahindra Electric Auto) নিয়ে এসেছে এই আধুনিক মহিন্দ্রা ট্রেয়(Mahindra TREO)। এই ইলেকট্রিক অটো মোটেই খুব বেশী ব্যায় সাপেক্ষ নয়। যথেষ্ঠ কম খরচে এই ইলেকট্রিক অটো ব্যবহার করে মোটা টাকা উপার্জনের সুযোগ রয়েছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক, বিষয়টা ঠিক কেমন। সিঙ্গল চার্জে ১৩০ কিলোমিটার ছোটার ক্ষমতা রয়েছে মহিন্দ্রা ট্রেও-র। সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে এই ইলেকট্রিক টেম্পো।  প্রতি ঘণ্টায় শূণ্য থেকে ২০ কিলোমিটার স্পিড তুলতে মহিন্দ্রা ট্রেও-র সময় লাগবে মাত্র ২ থেকে ৩  সেকেন্ড। অন্যদিকে, এই ইলেকট্রিক অটোর সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে সাড়ে ৩ ঘন্টা।  উল্লেখ্য,যে কোনও 15A সকেটেই চার্জ করা যাবে মহিন্দ্রা কোম্পানির এই নতুন ইলেকট্রিক অটো মহিন্দ্রা ট্রেও। মহিন্দ্রা ট্রেও-তে (Mahindra TREO)রয়েছে ২০৭৩ মিলিমিটারের একটি হুইল বেস। যাত্রীদের জন্যও  রয়েছে পর্যাপ্ত জায়গা। সকল বয়সের যাত্রীদের আরামে যাত্রা করার সুবিধা রয়েছে মহিন্দ্রা ট্রেও-তে। ড্রাইভার ছাড়াও থাকছে আরও ৩ জনের বসার জায়গা। অন্যান্য গাড়ির মত এখানেও দুদিকে দুটি দরজা রয়েছে। এর রক্ষণাবেক্ষণের খরচও বেশ অনেকটাই কম। ভালো পরিষেবা পাওয়ার জন্য এই ইলেকট্রিক টেম্পোতে থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারি। কোম্পানির দাবি, জ্বালানি খরচের প্রেক্ষিতে প্রায় ৪৫ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবে মহিন্দ্রা ট্রেও।

 

রবিবার, ২ জানুয়ারি, ২০২২

অত্যাধুনিক ফিচার, দামেও কম! এই স্কুটিগুলিতেই মন মজেছে যুবদের

by on জানুয়ারি ০২, ২০২২

 


2020 সালে বেশিরভাগ লঞ্চ বাতিল হয়ে যাওয়ার কারণে 2021 সালে ভারতে একের পর এক নতুন স্কুটার বাজারে আসতে থাকে। এর ফলে স্কুটার সেগমেন্টে দারুণ বৃদ্ধি এসেছে। চলতি বছরেই লঞ্চ হয়েছে যুগান্তকারী Aerox 155, আগের থেকে বড় Jupiter 125 এর মতো স্কুটারগুলি। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া সেরা স্কুটারগুলি দেখে নিন। 

সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছে Yamaha Aerox 155। এই স্কুটারে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। যা এই স্কুটারকে ভারতের অন্যতম শক্তিশালী স্কুটারের তকমা দিয়েছে। YZF-R15 এর ইঞ্জিনে যে প্রযুক্তি ব্যবহার হয়েছে Yamaha Aerox 155 এর ইঞ্জিনেও একই প্রযুক্তি দেখা গিয়েছে। এই স্কুটারে রয়েছে একটি 4 স্ট্রোক, 4 ভাল্ভ 155cc ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 15 PS শক্তি ও 13.9 Nm টর্ক পাওয়া যাবে।  

চলতি বছরে বাজারে এসেছে Jupiter 110 এর উত্তরসূরি TVS Jupiter 125। এই স্কুটারে রয়েছে একটি 125cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই স্কুটারে থাকছে সেগমেন্টের সবথেকে বড় বুট স্পেস, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, এক্সটারনাল ফুয়েল লিড ও আরও অনেক ফিচার। এই স্কুটারে রয়েছে 124.8cc ইঞ্জিন। সেখানে সর্বোচ্চ 8.04 bhp শক্তই পাওয়া যাবে। Jupiter 125 এ থাকছে একটি 5.1 লিটার ফুয়েল ট্যাঙ্ক।

রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

দুর্দান্ত লুকে নতুন গাড়ি ! ভারতের হাজির Kia Carens

by on ডিসেম্বর ২৬, ২০২১


Gamebazz ডেস্ক: Kia Motor বৃহস্পতিবার ভারতীয় অটোমোবাইল বাজারে তার নতুন SUV Kia Carens-এর প্রথম ঝলক দেখিয়েছে। এটি একটি 7 সিটার SUV, যার ভিতরে আপনি অনেকটাই স্পেস পাবেন। এই নতুন গাড়িটি ভারতে 15 ফেব্রুয়ারি 2022-এ লঞ্চ হবে।


Kia Carens এর এক্সটিরিয়র পার্টটি দুর্দান্ত স্টাইলের পাশে হাই-টেক প্রযুক্তিতে তৈরী। ইন্টিরিওর পার্টও বেশ আকর্ষণীয়। এটির সামনে রয়েছে কিয়ার অনন্য টাইগার ফেস ডিজাইন, হাইলাইটেড ইনটেক গ্রিল, এলইডি হেডল্যাম্প এবং ডে টাইম রানিং লাইট (ডিআরএল)।


কিয়া কারেন্সে 360 ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস ফোন চার্জিং, একাধিক এয়ারব্যাগের মতো ফিচার রয়েছে। এছাড়াও, ড্যাশবোর্ডে 10.25-ইঞ্চি অডিও ভিডিও নেভিগেশন টেলিমেটিক্স (AVNT) রয়েছে, যা আধুনিকতার স্পর্শ দিয়েছে।


কোম্পানি সবেমাত্র Kia Carens-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছে, তবে দাম সম্পর্কে এখনও কোনও অফিসিয়াল তথ্য দেয়নি। মনে করা হচ্ছে 15 থেকে 20 লাখের মধ্যে দাম হতে পারে।

ভারতের রাস্তায় নামল BYD e6 electric MPV! বড় স্পেস, আরামদায়ক জার্নি আকর্ষণ করবে আপনাকেও

by on ডিসেম্বর ২৬, ২০২১


Gamebazz ডেস্ক: বিগত কয়েক মাসে দেশের বাজারে বেশ কিছু ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। এবার চিনের এক জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা BYD (Build Your Dreams) ভারতের বাজারেও তাদের গাড়ি লঞ্চ করেছে। প্রিমিয়াম সেই ইলেকট্রিক গাড়ির নাম MPV – e6। এটিই ভারতের প্রথম ব্যাটারি-পাওয়ার্ড MPV। ভারতে এটিই কোম্পানির প্রথম ইলেকট্রিক ভেহিকল। প্রসঙ্গত, BYD চিনের মার্কেটে ছাড়াও  ইউরোপেও নিজেদের প্রভাব বিস্তার করেছে। মূলত ইলেকট্রিক গাড়ি এবং বাস তৈরি করে থাকে এই কোম্পানি। ভারতে ফ্লিট অপারেটরদেরই টার্গেট করছে এই চিনা সংস্থা।


MPV – e6 গাড়িটি বেশ বড় এবং প্রিমিয়াম প্যাকেজের। গাড়ির সামনে ‘ড্রাগন ফেস’ স্টাইলিং দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক MPV-তে রয়েছে পাতলা ক্রোম বার, যার সঙ্গে হেডল্যাম্প অ্যাসেম্বল করা হয়েছে। প্রজেক্টর ল্যাম্প রয়েছে এবং লোয়ার সাইডে থাকছে DRL। গাড়ির সামনে কোনও প্রথাগত মেন গ্রিল দেওয়া হয়নি। তবে মেশ স্ট্রাকচার চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে।গাড়ির রিয়ারভিউ মিরর, বাম্পার এবং পিলার সবই কালো রঙের। গাড়ির রিয়ার প্যানেল থেকে আপনি দেখতে পাবেন যে ডিজাইন গাড়ির সমগ্র লুক কভার করছে। পাতলা ক্রোমবারে টেললাইট কানেক্ট করা রয়েছে, যা প্রিমিয়াম-নেস টাচ দিতে পারে এবং তার জন্য টেলগেটের উপরের স্পয়লার সিটিং কালো করা হয়েছে। ম্যানুয়ালি অপারেটেড টেলগেট খুললেই ৫৮০ লিটারের ট্যাঙ্ক আনলক করে। এত বড় ট্যাঙ্ক হলেও তা কিন্তু ব্যবহার করা খুবই সহজ। যা গাড়িপ্রেমীদের অন্য অনুভূতি দেবে। 



গাড়ির ড্রাইভারকে সতর্ক করতে কনসোল দুটি অ্যানালগ ঘড়ি এবং একটি মাঝামাঝি ডিজিটাল স্ক্রিন ব্যবহার করা হয়েছে যাতে ভ্রমণের অবস্থা সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারেন। ড্রাইভারের স্ক্রিন একটি মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল দ্বারা সুরক্ষিত। এই e6 গাড়ির কেবিনের ভিতরে থাকছে একটি ঘূর্ণায়মান টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এটি আসলে গাড়ির ওরিয়েন্টেশন পরিবর্তন করতে পারে এবং মুহূর্তের মধ্যে সেটিকে ট্যাবলেটে কনভার্ট করতে পারে। ব্লুটুথ এবং WLAN-এর সাহায্যে এটি স্মার্টফোনের সঙ্গে পেয়ারও করা যাবে। পাশাপাশি আবার ম্যাপের সঙ্গে ইনবিল্ট নেভিগেশন ডিসপ্লে করবে এবং ব্যাটারি স্টেটাসও দেখা যাবে সেখান থেকে।


ড্রাইভ মোডের জন্য গাড়ির সেন্ট্রাল কনসোলে রয়েছে রোটারি ডায়াল যা দেখতে প্রিমিয়াম এবং আপ-ক্লাস টাচ দিতে পারে। কিন্তু দুঃখজনক বিষয়টি হল, এই গাড়িতে আকর্ষণীয় কিছু ফিচার্স আবার দেওয়া হয়নি। তার মধ্যে রয়েছে ওয়্যারলেস চার্জিং, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল বা ভেন্টিলেটেড সিট। তবে গাড়ির ভিতরে দ্বিতীয় রো-তেই সবথেকে বেশি সময় অতিবাহিত করবেন যাত্রীরা। কারণ এই সেকেন্ড রো-তে রয়েছে একটি বীভৎস লেগরুম। পাশাপাশি আবার ৬ ফুটেরও বেশি লম্বা মানুষজনের জন্য গাড়িটির হেডরুমও চমৎকার।সব মিলিয়ে এই গাড়িতে সফর করলে সেই সফর যাত্রীর জন্য বেশ আরামদায়ক হবে। 


দ্বিতীয় রো-তে ২ থেকে ৩ জন অনায়াসে বসতে পারবেন। গাড়িটির পিছনে রয়েছে সিঙ্গেল এসি ভেন্ট। এছাড়াও এই গাড়িতে দুটি USB সকেট দিয়েছে কোম্পানি। এর ফলে সেকেন্ডে রো-তে বসেও যাত্রীরা স্মার্টফোন চার্জ করতে পারবেন। যদিও এই গাড়িতে আর একটি গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া হয়নি। কোনও ডিভাইস রাখার জন্য কোনও পকেট নেই এই ইলেকট্রিক গাড়িতে।এই ইলেকট্রিক গাড়ির দাম ২৯.১৫ লাখ টাকা।পরবর্তীতে দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। 


ভারতের রাস্তায় টেসলার গাড়ি শুধু সময়ের অপেক্ষা! সম্মতি জানানো হল ৭ টি মডেলকে

by on ডিসেম্বর ২৬, ২০২১


Gamebazz ডেস্ক: ভারতের রাস্তায় টেসলার গাড়ি চলা শুধু সময়ের অপেক্ষা।চলতি বছর অগাস্টেই টেসলার ৪টি মডেলকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে। এবার আরও ৩টি মডেলকে সমর্থন জানানো হয়েছে। অর্থাৎ টেসলার মোট ৭টি মডেল আসতে চলেছে ভারতের রাস্তায়। ভারতের রাস্তাঘাটে টেসলার মডেল ৩এস এবং মডেল ওয়াইএস টেস্ট করতে দেখা গিয়েছে।এবার টেসলার বিক্রি শুরু হওয়ার অপেক্ষা।


এর আগে, টেসলার সিইও এলন মাস্ক টুইট করেছিলেন যে তিনি বৈদ্যুতিক যানবাহনের জন্য ভারতে সাময়িক আমদানি শুল্ক ছাড়ের আশা করছেন। তিনি বলেন যে, ‘টেসলা খুব তাড়াতাড়িই ভারতে গাড়ি লঞ্চ করতে চায়, কিন্তু ভারতের আমদানি শুল্ক বিশ্বের যে কোনও বড় দেশের থেকে বেশি।’


মার্কিন মুলুক থেকে ভারতে গাড়ি আমদানি করলে সেক্ষেত্রে মোটা টাকা শুল্ক দিতে হবে। এমনিতেই টেসলার গাড়ির দাম অনেক। চড়া শুল্কের ফলে দাম আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে এই মুহূর্তে বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি, ভলভোর মতো নামী বিলাসবহুল গাড়ির সেগমেন্টে পড়ে যাবে টেসলা। এমনিতেই এত দামি গাড়ির বিক্রি তুলনামূলকভাবে কম। তার উপর নতুন ইলেকট্রিক গাড়ি হিসাবে সেই বাজার ধরা কঠিন হতে পারে টেসলার পক্ষে।এই কারণেই পরিবহন ও শিল্প মন্ত্রককে শুল্কে ছাড় দেওয়ার অনুরোধ করেছিল সংস্থা। 


তবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরী কোনওরকম সমঝোতায় যেতে নারাজ। তিনি পাল্টা অফার দেন টেসলাকে। তিনি জানান, ‘ভারতেই কারখানা করুন। আমরা সবরকম সাহায্য করতে তৈরি। এখানে বানিয়ে এখানে বিক্রি করুন। খরচও কমবে, দামও কমবে, বিক্রিও বেশি হবে।’ পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও। 

লেবেল